২০০২ সালে ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সেই আইন মার্কিন প্রতিনিধি পরিষদে বাতিল

আপডেট : ১৮ জুন ২০২১, ০০:২৫

২০০২ সালে যে আইনের মাধ্যমে ইরাকের বিরুদ্ধে তত্কালীন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই আইন প্রতিনিধি পরিষদে বাতিল হয়েছে। এর পক্ষে ২৬৮ এবং বিপক্ষে ১৬১ টি ভোট পড়েছে। এটি এখন সিনেটে যাবে এবং পাস হবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক চুসুমার বুধবার সিনেট ফ্লোরে দাঁড়িয়ে বলেন, ২০০২ সালের ঐ আইন ২০২১ সালে এসে আর দরকার নেই। এর কার্যকারিতা ফুরিয়ে গেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেনও এই পদক্ষেপকে সমর্থন করছেন। এই আইনকে ব্যবহারের মাধ্যমেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের এক নম্বর জেনারেল হিসেবে খ্যাত ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার অভিযান চালিয়েছিলেন। —আলজাজিরা