তানভীর ইবতেশাম
শিক্ষার্থী, নবম শ্রেণি
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর
৩০। প্রশ্ন:পড়ন্ত বস্তুর সূত্র তিনটি কী কী?
উত্তর: i) স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথে অতিক্রম করে
ii) স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে (t) প্রাপ্ত (v) ঐ সময়ের সমানুপাতিক অর্থাত্ vt
iii) স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব (য) অতিক্রম করে তাই ঐ সময়ের (t) বর্গের সমানুপাতিক অথবা ht2
৩১। প্রশ্ন:তাত্ক্ষণিক দ্রুতি কাকে বলে?
উত্তর:যে কোনো মুহূর্তে কোন বস্তুর অতি অল্প সময় ব্যবধানে অতিক্রান্ত দুরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাত্ক্ষণিক দ্রুতি বলে।
৩২। প্রশ্ন:সুষম বেগ কাকে বলে?
উত্তর:যদি কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগই হলো সুষম বেগ।
৩৩। প্রশ্ন:ত্বরণ কাকে বলে?
উত্তর:সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
৩৪। প্রশ্ন:স্থিতিশক্তি কাকে বলে?
উত্তর:কোনো বস্তুর অবস্থানের জন্য তার মাঝে যে শক্তি সঞ্চিত হয় তাকে স্থিতি শক্তি বলে।
৩৫। প্রশ্ন:মাত্রা কাকে বলে?
উত্তর:কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।
৩৬। প্রশ্ন:কত ডিগ্রী অক্ষাংশে সমুদ্র সমতলে g এর মান আদর্শ ধরা হয়?
উত্তর:৪৫ ডিগ্রী।
