ইংরেজি
মো. আবু তাহের
সিনিয়র শিক্ষক, ইংরেজি
ডিমলা উচ্চবিদ্যালয়, নীলফামারী।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির English Grammar এর একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয় Conjunction নিয়ে আলোচনা করবো।
Conjunction
যে Word দুটি শব্দ, বাক্য বা বাক্যংশকে যুক্ত করে তাকে Conjunction বলে । যেমন :
Mr Jamal is paoor but honest.
Rasel and Radi are two brothers.
Asma and Alima are two sisters.
I shall wait here until you come back.
Do or die.
Rana or Rony is guilty.
Note :এখানে but. and, until এবং or হলো Conjunction. এগুলো দুটি বাক্য এবং বাক্যাংশকে যুক্ত করেছে।
Conjunction এর প্রকারভেদ:Conjunction তিন প্রকার।
1. Coordinating Conjunction.
2. Subordinating Conjunction.
3. Correlative Conjunction.
1. Coordinating conjunction:যে conjunction একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন words, phrases or clauses যুক্ত করে তাকে coordinating conjunction বলে। একে coordinator ও বলা হয়|
and, or, but, nor, for, yet, so, etc.
Examples:
I will buy a pen and a book. (Joining two words)
You can find him in the library or in the classroom. (Joining two phrases)
She is poor, yet she is happy. (Joining two clauses)
2. Subordinating Conjunction: যে conjunction একটি subordinate/dependent clause কে একটি main/independent clause এর সাথে যুক্ত করে তাকে subordinating conjunction বলে। since, once, till, when, where, although, after, no matter how, while, provided that, etc.
Examples:
We went to the garden where we saw different kinds of roses.
Although she was ill, she came to the class.
You will get a chance to play on the team provided that you practice hard.
