ঢাকায় কত সালে বাংলার রাজধানী স্থাপন করা হয়?
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
১. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখ:
ক. ঢাকায় কত সালে বাংলার রাজধানী স্থাপন করা হয়?
খ. লালবাগ কেল্লা কত সালে নির্মাণ করা হয়?
গ. মুক্তিবাহিনী কেন গঠন করা হয়?
ঘ. সোনারগাঁও কেন বিখ্যাত?
ঙ. বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন?
চ. ১৯৭১ সালের ২৬ মার্চ স্মরণীয় কেন?
ছ. বাংলায় ইংরেজদের আগমনের উদ্দেশ্য কী ছিল?
জ. সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য কী ছিল?
ঝ. বাংলাদেশের প্রায় সব অঞ্চলে ধান উত্পন্ন হয় কেন?
ঞ. লালবাগ কেল্লার বিশেষ বৈশিষ্ট্য কী?
ট. পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?
ঠ. কোম্পানির শাসন কী?
ড. ছিয়াত্তরের মন্বন্তর কী?
ঢ. বৃটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত সালে কেন প্রতিষ্ঠা করা হয়?
ন. অর্থকরি ফসল কাকে বলে? বাংলাদেশের প্রধান অর্থকরি ফসলের নাম কী?
২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি):
— সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন।
শিল্পাচার্য জয়নুল আবেদীন সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন।
নবাব সিরাজউদ্দৌলা হলেন বাংলার —।
নবাব সিরাজউদ্দৌলা হলেন বাংলার শেষ স্বাধীন নবাব।
— করার উদ্দেশ্য বাংলায় ইংরেজদের আগমন ঘটে।
বাণিজ্য করার উদ্দেশ্য বাংলায় ইংরেজদের আগমন ঘটে।
বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল বৃটিশ —।
বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
লালবাগ দুর্গের চারদিকে — উঁচু প্রাচীর রয়েছে।
লালবাগ দুর্গের চারদিকে ইটের তৈরি উঁচু প্রাচীর রয়েছে।
ময়নামতিতে — সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে।
ময়নামতিতে বৌদ্ধ সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে।
আহসান মঞ্জিল ঢাকার নবাবদের—ছিল।
আহসান মঞ্জিল ঢাকার নবাবদের প্রাসাদ ছিল।
— বিদ্যাচর্চার সুব্যবস্থা ছিল।
ময়নামতিতে বিদ্যাচর্চার সুব্যবস্থা ছিল।
ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ‘— ’ নীতি।
ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ‘ভাগ কর শাসন কর’ নীতি।
— ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয়।
‘জয় বাংলা’ ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয়।
জনসংখ্যার শতকরা — মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
জনসংখ্যার শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
আমাদের প্রধান ফসল —।
আমাদের প্রধান ফসল ধান।
বাংলাদেশে গমের—তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে।
বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে।
আমরা খাবারকে সুস্বাদু করতে খাবারে বিভিন্ন ধরনের — ব্যবহার করি।
আমরা খাবারকে সুস্বাদু করতে খাবারে বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করি।
৩. বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল করো:
বাম
ডান
ক. মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়
খ. মুক্তিবাহিনী গঠন করা হয়
গ. বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়
ঘ. মুক্তিফৌজ গঠন করা হয়
ঙ. বঙ্গবীর নামে পরিচিত ছিলেন
চ. মুজিবনগর সরকার গঠনের পর
ক. শেখ মুজিবুর রহমান
খ. যুদ্ধ পরিচালনা সুবিধার
গ. ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে
ঘ. ১১ জুলাই ১৯৭১
ঙ. তাজউদ্দি্ন আহমেদ
চ. এম এ জি ওসমানী
উত্তর: (ক) ক + চ (খ) খ + ঘ (গ) গ + খ (ঘ) ঘ + গ (ঙ) ঙ + চ
