মাথায় উকুন শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৬

ডা. সঞ্চিতা বর্মন

বড়দের মতো শিশুদের মাথায়ও উকুনের উপদ্রব হতে পারে। শিশুদের মাথায় উকুন হলে তা শিশু স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। তাই শিশুদের মাথার ত্বক ও চুলের যত্ন নেয়া জরুরি। সাধারণত শিশুদের মাথায় উকুন বড়দের মাথা থেকে অথবা অন্য কারো মাথা থেকে আসে। সাথে মাথা নিয়মিত পরিষ্কার না রাখলে বা নিয়মিত চিরুনি দিয়ে না আচড়ালে উকুনের উপদ্রব আরো বেড়ে যায়।

শিশুর মাথায় উকুন বেশি হলে মাথার সব চুল ফেলে দিতে হবে। শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রতিদিন গোসল করাতে হবে। ভালো ব্র্যান্ডের বেবি শ্যাম্পু মাথা পরিষ্কারের সময় ব্যবহার করতে হবে। তবে উকুনের জন্য চিকিত্সকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা ঠিক নয়। উকুন মারার ওষুধ শিশুর ত্বকের মধ্য দিয়ে শরীরের ভিতরে চলে যেতে পারে এবং শিশুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। অনেক সময় উকুনের জন্য কিছু ওষুধ লাগাতে বা খেতে হতে পারে। তাই এ ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করতে হবে।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ