রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
যানজটের কবলে পড়ে প্রায়ই স্থবির হয়ে পড়ছে কুড়িগ্রামের গ্রামীণ শহর রাজিবপুর উপজেলা। যানজটের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে হাটের দিন যানজটের তীব্রতা অসহনীয় পর্যায়ে পৌঁছায়। স্থানীয়রা অভিযোগ করেন হাটের দিন গরু ও পণ্যবাহী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। রাজিবপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সবুর ফারুকী বলেন, ‘বাজারে যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী থাকা দরকার। বিশেষ করে হাটের দিন বাজারে মাটিবাহী ট্রাক না ঢুকতে দেওয়া।’ রৌমারী থানা ট্রাফিক ইন্সপেক্টর কামরুজামান বলেন, জনবল সংকট থাকায় যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
