সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে পাকাকরণ কাজ!

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২০

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়া উপজেলার শংকরপাশা-পিয়াদহ সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখে চলছে পাকাকরণ কাজ। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আ. খালেক বলেন, পল্লী বিদ্যুত্ অফিসে একাধিকবার আবেদন করার পরও খুঁটি উত্তোলন হয়নি। তাই বাধ্য হয়েই পাকাকরণের কাজ করছি। পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর সাঁথিয়া অফিসের এজিএম মো. শাহেরুল ইসলাম জানান, খুঁটি উত্তোলনের বিষয়ে লিখিত আবেদন পাইনি। আপনাদের মুখে শুনলাম এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান, খোঁজ নিয়ে পল্লী বিদ্যুতের জিএম সাহেবের সঙ্গে কথা বলে খুঁটিটি অপসারণের ব্যবস্থা করব।