সৈয়দপুরে বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২১

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

বৃষ্টি হলেই ডুবে যায় সৈয়দপুর পৌরসভার শহীদ ডা. শামসুল হক সড়ক। ফলে ভোগান্তিতে পড়েন এ সড়ক দিয়ে চলাচলকারী ও ব্যবসায়ীরা। একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। বন্ধ হয়ে যায় বেচাকেনা। সড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা বাড়ছে। বাদশা ক্লথ স্টোরের মালিক বাবুজান পাপ্পু বলেন, পানি নিষ্কাশন ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আমাদের পুরো বর্ষা মৌসুমে এ দুর্ভোগের শিকার হতে হয়। সৈয়দপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র রাফিকা আকতার জাহান বেবী জানান, দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানে পৌর পরিষদ ব্যবস্থা গ্রহণ করবে।