খাগড়াছড়িতে ১৫ টন রেশনের চালসহ ট্রাক জব্দ

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২৩

চট্টগ্রাম অফিস

খাগড়াছড়ির গুইমারা গুচ্ছগ্রামের রেশনের চাল মানিকছড়িতে খোলা বাজারে বিক্রির জন্য নেওয়ার সময় ১৫ টন চালসহ একটি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনীর টহল দল। বুধবার মানিকছড়ি বাজার সংলগ্ন মাহি অটো রাইস মিলের গেট থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। বৃহস্পতিবার সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে বুধবার সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি টহল দল মা?নিকছ?ড়ি বাজার সংলগ্ন মা?হি অ?টো রাইস মিল গেট থেকে ১৫ টন চালভর্তি একটি ট্রাক জব্দ করে। এ চাল গুইমারার জালিয়াপাড়া গুচ্ছগ্রামের রেশনের চাল যা বৈধ কাগজপত্র ছাড়াই মানিকছড়ি বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। এ সময় চাল ব্যবসায়ী মো. শফিউল্লাহ নিরাপত্তা বাহিনীর কাছে ভুয়া কাগজপত্র উপস্থাপন করে চালের বৈধতা প্রমাণ করতে ব্যর্থ হন। তিনি দাবি করেন, প্রজেক্ট চেয়ারম্যানের কাছ থেকে তিনি এই চাল কিনে মাহি অটো রাইস মিলের কাছে বিক্রি করেছেন। তবে এ দাবির পক্ষেও তিনি বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। নিরাপত্তা বাহিনী গুইমারা উপজেলা খাদ্য পরিদর্শক মো. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ঐ খাদ্যগুদাম থেকে কোনো চাল বিক্রি করা হয়নি। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ জানান, বিষয়টি অবগত নন।