ঝিনাইদহে বিদ্যুত্স্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি গ্রামে শুক্রবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রমজান আলী (৪৮)। তিনি ঐ গ্রামের জবেদ আলী মণ্ডলের ছেলে। মধুহাটি ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, সকালে রমজান আলী মাঠ থেকে ঘাস কেটে মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে পৌঁছলে পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিদ্যুত্স্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।