ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে তাহমিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামে এ দুঘর্টনা ঘটে। তিনি ঐ গ্রামের নুর আমিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত গৃহবধূ দুপুরের রাইস কুকারে রান্না করতে রান্না ঘরে যান। রাইস কুকারের সুইস অন করা মাত্র বিদ্যুত্স্পৃষ্টে মারাত্মক আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
