নারী কেন্দ্রিক সিনেমায় ডাকোটা

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৩০

 বিনোদন ডেস্ক

 

সম্প্রতি নেটফ্লিক্সের সিনেমা ‘পারসুয়াশন’-এর ফার্স্টলুক প্রকাশ হওয়ার পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন ‘স্টার ওয়ার’ অভিনেত্রী ডাকোটা জনসন। সেই রেশ কাটতে না কাটতেই নতুন সুখবরে শিরোনামে এলেন এই অভিনেত্রী। জানা গেছে, অস্কারজয়ী নির্মাতা শেন পনে নতুন সিনেমা ‘ড্যাডিও’-তে অভিনয় করতে যাচ্ছে তিনি। নারী কেন্দ্রিক এই সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। একটি সমসাময়িক বিষয় নিয়ে সিনেমাটির গল্পটি লিখেছেন ক্রিসটি হল। সিনেমাটিতে মানুষের সঙ্গে সম্পর্কের জটিলাগুলো তুলে ধরার পাশাপাশি একজন অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ যে একটি জীবন বদলে দিতে পারে সেই গল্পটি চিত্রায়িত হবে। সিনেমাটিতে ডকোটাকে দেখা যাবে একজন যুবতীর চরিত্রে অভিনয় করতে। যিনি স্টেশনে নেমে এক ট্যাক্সির সিটে বসে পড়ে। গাড়ি গর্তে পড়ে গেলে মাঝ রাতে তারা গাড়ি থেকে নেমে পড়েন এবং অপ্রত্যাশিতভাবে তাদের মাঝে কথোপকথন শুরু হয়। ধীরে ধীরে বিষয়টি রহস্যময় এবং কৌতুকপূর্ণ হতে থাকে। এরপর তাদের মাঝে সম্পর্ক তৈরি, একে অপরের দৃষ্টিভঙ্গি, লাভ-ক্ষতিসহ জীবনের নানা ঘটনা প্রকাশ পেতে থাকে। অস্কারজয়ী নির্মাতার নির্দেশনায় কাজ সিনেমাটিতে অভিনয় নিয়ে ডকোটা জনসন বলেন, ‘এমন নারী কেন্দ্রিক চরিত্রে অপেক্ষায় ছিলাম অনেকদিন। অবশেষে অসড়াজয়ী নির্মাতার হাত ধরে এমন সুযোগ পাওয়া সত্যি সৌভাগ্যের। আশা করছি দারুণ অভিজ্ঞতা হবে।’