তা র কা ব চ ন

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৩০

দুই সংগঠনের মতানৈক্যের কারণে লকডাউন ওঠার পরেও শুটিং থমকে ছিল। কাজ বন্ধ মানেই উপার্জন বন্ধ। এতে সমস্যা বাড়বে বই কমবে না। সেই জায়গা থেকেই আমি, রাজ চক্রবর্তী, অরূপ বিশ্বাস সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসি। ঠিক হয়, আপাতত জীবন-জীবিকার স্বার্থে সমস্ত ক্ষোভ, অভিযোগ সরিয়ে রেখে আগের আগের মতোই কাজ করবেন সবাই। তবে কাজ শুরু হল মানেই ম্যাজিকের মতো যাবতীয় ক্ষোভ মুছে গিয়েছে সবার মন থেকে এমনটা ভাবার কোনো কারণ নেই এবং সংগঠনগুলোর অভিযোগ একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে আরো কয়েকটি বৈঠক হবে। ধাপে ধাপে আলোচনার মাধ্যমে যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে।

 

প্রযোজক ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের

দ্বন্দ্ব ও কাজ শুরু প্রসঙ্গে অভিনেতা

পরমব্রত চট্টোপাধ্যায়