নোয়াখালী সদরে আরো সাত দিন কঠোর লকডাউন

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৫৫

জেলা শহর মাইজদী তথা  নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আজ শনিবার থেকে   আরো  ৭ দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির  এক  সভায়  তৃতীয়বার ২৫ জুন রাত ১২টা পর্যন্ত   লকডাউনের সময়সীমা বাড়ানোর  সিদ্ধান্ত  নেয়া হয় । এর আগে ৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দুই দফায়  গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪ দিন কঠোর লকডাউন দেয়া  হয়।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক  মোহাম্মদ খোরশেদ আলম খান এ তথ্য  নিশ্চিত করে  বলেন, জেলায় করোনার সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওযায়   চলমান লকডাউনের সময়সীমা  আরো  ৭ দিন বাড়ানো হয়েছে।