বিশ্রামে ডু প্লেসিস

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৯

পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকছেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। শুক্রবার রাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ৬ রানে জয়ের পর তিনি নিজেই এই তথ্য দিয়েছেন, ‘শেষ দুই ম্যাচে আমি বিশ্রামে থাকবো। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। একসাথে তিন ফরম্যাটে খেলা এখন অনেক কঠিন। আন্তর্জাতিক অঙ্গনে সামনে অনেক ম্যাচ আছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিশ্রাম আমাকে তরতাজা করবে। তাই শেষ দুই ম্যাচে আমি থাকছি না। শেষ দুই ম্যাচে নতুন কেউ দায়িত্ব পালন করবে। নতুন অধিনায়ক কে হবে, তা এখনও ঠিক হয়নি। তবে এটি বলতে পারি, সেরা কাউকেই বেছে নেয়া হবে। যাতে সিরিজের দুই ম্যাচেও দল ভালো ফল করতে পারে।’ ম্যাচে ৪৫ বলে ৭৮ রান করেন ডু প্লেসিস।