যুদ্ধবিরতির মধ্যেই গাজা উপত্যকায় দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার গাজা সিটির উত্তরপশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। জাবালিয়ার পূর্বাঞ্চলে একটি প্রশাসনিক ভবন এবং খান ইউনিস শহরের পূর্বে একটি কৃষিমাঠেও হামলা চালানোর ঘটনা ঘটে। এসব হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। গত মাসে ১১ দিনের লড়াই শেষে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরাইল ও হামাস। এদিকে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে গতকাল শুক্রবার ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। জুম্মার নামাজের পর একটি প্রতিবাদ মিছিলে এই হামলা চালানো হয়। এতে তিনজন ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে। -আলজাজিরা
