মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ভারতেশ্বরী হোমসে মুক্তিযুদ্ধের উপর ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বইমেলা এবং বই পড়া উত্সব অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলে এই প্রথম শ্রাবণ প্রকাশনীর আয়োজনে-এই বইমেলার আয়োজন করা হয় বলে গতকাল শনিবার ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষিকা ও কবি হেনা সুলতানা জানিয়েছেন। এ বইমেলার উদ্বোধন করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক এবং একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুত্সুদ্দি।
এ সময় উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক সম্পা সাহা, ভারতেশ্বরী হোমসের সাবেক উপাধ্যক্ষ উলফাতুননেছা, প্রিন্সিপাল মো. আনোয়ারুল হক, সিনিয়র ভাইস প্রিন্সিপাল মো. গোলাম কিবরিয়া, সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা এবং শ্রাবণ প্রকাশনীর কর্মকর্তা যুবরাজ, অপি, শরিফুল ও ফরিদ ।
শ্রাবণ প্রকাশনীর কর্মকর্তা মো. যুবরাজ জানান, মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে তাদের সংগ্রহে মুক্তিযুদ্ধের উপর লেখা প্রায় দুই হাজার বই রয়েছে।
