ষষ্ঠ শ্রেণির পড়াশোনা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ১৯ জুন ২০২১, ২০:৪২

সুধীর বরণ মাঝি, শিক্ষক

হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর

১। সুস্থ শরীরে বেঁচে থাকার বিজ্ঞানসম্মত উপায়কে কী বলে

(ক) স্বাস্থ্য বিজ্ঞান

(খ) চিকিত্সা বিজ্ঞান 

(গ) খাদ্য বিজ্ঞান

(ঘ) পুষ্টি বিজ্ঞান                                                                                             ২। শারীরিক ও মানসিক সুস্থতাকে কী বলা হয় ?

(ক) শারীরিক স্বাস্থ্য      

(খ) মানসিক স্বাস্থ্য  

(গ) স্বাস্থ্য  (ঘ) জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা  

৩।  দেহ নিরোগ ও সুস্থ থাকাকে কী বলে ?

(ক) সুস্বাস্থ্য  (খ) স্বাস্থ্য ব্যবস্থা     (গ) চিকিত্সা ব্যবস্থা  

(ঘ) স্বাস্থ্যবিজ্ঞান

৪। নিচের কোনটি ছোঁয়াচে রোগ?

(ক) ম্যালেরিয়া  (খ) ইনফ্লুয়েঞ্জা 

(গ) প্যারালাইসিস(ঘ) টাইফয়েড

৫। নিচের যেগুলো সংক্রামণ রোগ-

(i) সর্দি জ্বর, যক্ষ্মা, হাম  

(ii) ম্যালেরিযা, এইডস, জন্ডিস  (iii) ডিপথেরিয়া,পলিও,টাইফয়েড

নিচের কোনটি সঠিক?                                                                                                                                  

(ক) i ও ii (খ) i ও iii   

(গ) ii ও iii(ঘ) i, ii ও iii

৬। নিচের কোনটি বায়ুবাহিত রোগ ?

(ক) নিউমোনিয়া  (খ) টিটেনাস  (গ) হাম  (ঘ) প্লেগ

৭। কোনটি সংক্রামক রোগ বিস্তারে পরোক্ষ কারণ ?

(ক) ড্রপলেট ইনফেকশন

(খ) জীবজন্‘র কামড়

(গ) ভেক্টর বোর্ন

(ঘ) সরাসরি স্পর্শ

৮। ‘ আরোগ্যের চেয়ে প্রতিরোধ ভালো ’ প্রবাদটিতে নিচের কোনটি প্রতিফলিত হয়েছে ?

(ক) রোগ হতে আরোগ্য লাভ  (খ) রোগীর সঠিক পরিচর্যা

(গ) রোগ পরবর্তী সর্তকতা     (ঘ) রোগ পূর্ব সর্তকতা

৯। সংক্রামক রোগের প্রত্যক্ষ কারণ-

(i) সরাসরি স্পর্শ  

(ii) ড্রপলেট ইনফেকশন 

(iii) জীবজন্তুর কামড়, সংক্রমিত মাটির মাধ্যম

নিচের কোনটি সঠিক?                                                                                                                                 

(ক) i ও ii (খ) ii ও iii  

(গ) i ও iii(ঘ) i, ii ও iii

১০। সংক্রামক রোগের পরোক্ষ কারণ

(i) বাহনবাহিত 

(ii) ভেক্টর বোর্ন,বায়ুবাহিত 

(iii) অপরিষ্কার হাত, ইনজেকশনের সূচ ও ব্লেড

নিচের কোনটি সঠিক?                                                                                                                                 

(ক) i ও ii                   (খ) i ও iii

(গ) ii ও iii                 (ঘ) i, ii ও iii

উত্তর ঃ ১(ক), ২ (গ), ৩ (ক), ৪ (খ), ৫ (ঘ), ৬ (ক), ৭ (গ), ৮ (ঘ), ৯ (ঘ), ১০ (ঘ)