পঞ্চম শ্রেণির পড়াশোনা

আপডেট : ১৯ জুন ২০২১, ২০:৪২

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

গতকালের পর

৪. যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও:

ক. পাট কী? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? পাটের চারটি ব্যবহার লিখ। ১+১+৪=৬

খ. অপারেশন সার্চলাইট কী? অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল কেন? অপারেশন সার্চলাইটের চারটি ফলাফল লিখ। ১+১+৫ =৬

গ. মুক্তিযুদ্ধ কাকে বলে? স্বাধীনতা যুদ্ধে পাকসেনারা আত্মসমর্পণ করেছিল কেন? মুক্তিযুদ্ধের চারটি তাত্পর্য লিখ। ১+১+৪=৬

ঘ. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? পলাশীর যুদ্ধের মূল চক্রান্তকারী কারা? এ যুদ্ধের চারটি ফলাফল লিখ।  ১+১+১+৩=৬

ঙ. মুজিবনগর সরকার কাকে বলে? মুজিবনগর সরকার কবে, কোথায় গঠন করা হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের চারটি ভূমিকা লিখ।                ১+১+৪=৬

চ. সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? সিপাহি বিদ্রোহে বাংলার পাঁচটি ভূমিকা লিখ।                       ১+৫=৬

ছ. মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড়ের পাঁচটি নিদর্শনের বর্ণনা দাও।                                            ১+৫=৬

জ. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে রপ্তানিমুখী শিল্পের নাম কী? এ শিল্পের পাঁচটি গুরুত্ব লিখ।                     ১+৫=৬

ঝ. বাংলাদেশের অর্থনীতি মূলত কী নির্ভর? বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাঁচটি উপায় লিখ।      ১+৫=৬

ঞ. বুদ্ধিজীবী কারা? ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন? পাঁচটি বাক্যে লিখ।                 ১+৫=৬

 

 

০০০০০০০০০০