নতুন মডেলের গেমিং ল্যাপটপ বাজারে

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:০৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

নতুন মডেলের অত্যাধুনিক প্রযুক্তির গেমিং ল্যাপটপ বাজারে ছাড়লো ওয়ালটন। ওয়াক্সজ্যাম্বো সিরিজের ল্যাপটপটির মডেল ডব্লিউডব্লিউজিএল৭১০এইচ (WWGL710H)। যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে ওয়ালটনের এই দশম জেনারেশন প্রসেসরের ল্যাপটপ। এছাড়াও গ্রাফিক্সে ভারী কাজ এবং ছবি বা ভিডিও এডিটিংয়ের জন্য আদর্শ এই ল্যাপটপ। দেশের সকল ওয়ালটন প্লাজা ও সেলস পয়েন্টে পাওয়া যাচ্ছে উচ্চমানের এই ল্যাপটপ। দাম ১৮৯,৯৫০ টাকা।

এদিকে ‘কোটি টাকার শিক্ষাবৃত্তি’ প্রকল্পের আওতায় ওয়ালটন ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট পিসি, ডেক্সটপ কিংবা অল-ইন-ওয়ান কম্পিউটার কিনলেই ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত শিক্ষাবৃত্তি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের কিস্তি সুবিধা।

ওয়ালটনের নতুন ওই গেমিং ল্যাপটপের বিশেষ বৈশিষ্ট্য হলো ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ এবং কালার কোয়ালিটি ৭২% এনটিএসসি। এতে ব্যবহূত হয়েছে ইন্টেলের দশম প্রজন্মের ২.২০ গিগাহার্টস ক্লকরেটের কোর আই সেভেন ১০৮৭০এইচ ৬-কোর প্রসেসর। মেমোরি ডিভাইস হিসেবে রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর৪ র্যাম, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। একটি স্বতন্ত্র নাম্বারে কল করে ২৫০০+ ডাক্তারের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং বিনামূল্যে যেকোনো প্রাথমিক চিকিত্সা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য শক্তিশালী ও ভারী গেম অনায়াসে চলার জন্য এই ল্যাপটপে গ্রাফিক্স হিসেবে আছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ মডেলের ৬ গিগাবাইট জিডিডিআর৬ ভিডিও র্যাম। পাশাপাশি রয়েছে বিল্টইন ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬৩০। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ফুল মেটাল হাউজিং, মাল্টি কালারের আরজিবি লাইট সমৃদ্ধ ফুল সাইজ কি-বোর্ড, ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা, হাই ডেফিনেশন অডিও, বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন, দুইটি ২ ওয়াটের স্পিকার, সাউন্ড ব্লাস্টার অ্যাটলাস, ৩ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা ৮ ঘন্টারও বেশি সময় পাওয়ার ব্যাক-আপ দিতে সমর্থ।

ওয়াক্সজ্যাম্বো সিরিজের এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।