সাপ্তাহিক অনাগ্রহের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:০৯

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১০টির বা ৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে তলানিতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ টাকা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৩০ টাকা বা ১০ দশমিক ৮৩ শতাংশ কমেছে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনাবাংলা ইনসিওরেন্সের ১০ দশমিক ৩১ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৯ দশমিক ৯৫ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৯ দশমিক ৬৬ শতাংশ, মুন্নু এগ্রোর ৯ দশমিক ৫৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯ দশমিক ৫২ শতাংশ, সোনালী পেপারের ৯ দশমিক ৫১ শতাংশ, সমতা লেদারের ৯ দশমিক ৪০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৯ দশমিক ৩৮ শতাংশ এবং মুন্নু সিরামিকের শেয়ার দর ৯ দশমিক ৩৬ শতাংশ কমেছে।