দেশের সিংহভাগ মানুষ তাদের যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহন ব্যবহার করে থাকে। কিন্তু এই গণপরিবহনই হয়ে উঠছে সাধারণ মানুষের অপমৃত্যুর কারণ। বর্তমানে দেশে অধিকাংশ পাবলিক বাস মাঝ সড়ক থেকে ঝুঁকি নিয়ে যেমন গাড়িতে যাত্রী তুলছে তার চেয়ে দ্বিগুণ ঝুঁকি নিয়ে চলন্ত অবস্থায় যাত্রী নামিয়ে দিচ্ছে। এভাবে চলতে গিয়ে প্রায়ই ঘটছে প্রাণহানির ঘটনা। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর মিছিল দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ-এর হিসাব মতে, প্রতিদিন সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ৩০ জন। দেশের জনগণের একটি বড় অংশ সড়ক দুর্ঘটনার পেছনে রাষ্ট্রের অব্যবস্থাপনাকে দায়ী করে থাকে। সড়কে মৃত্যু ঠেকাতে শুধু রাষ্ট্রের একার নয়, জনগণেরও বড় ভূমিকা রাখা দরকার।
আরিফুল ইসলাম
শিক্ষার্থী, চট্টগ্রাম বন্দর কলেজ
