লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়া উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীরা ভোটার ও মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে নৌকা প্রতীক পেতে জোর লবিং করছেন। এ উপজেলায় প্রধান দুটি রাজনৈতিক দলেরই ভোটার রয়েছে। বরাবরই উপজেলায় আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রাপ্তির জন্য লড়াই করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আঃ হান্নান রুনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুনা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এএম আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মসিয়ুর রহমান, সাবেক ছাত্র নেতা এসএম সুজন রহমান ছাড়াও একাধিক প্রার্থী রয়েছেন।
