কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র এস এম রবীন হোসেন ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার দুপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী কর্তৃক আয়োজিত পৌর মিলনায়তনে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। পৌরসভার সচিব মোহাম্মদ মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এ সময় আওয়ামী লীগ নেতা এইচ এম আবুবকর চৌধূরী, অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, শফিউল কাদের নান্নু, মাজেদুল ইসলাম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
