স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় জোসনা (৩৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ শনিবার দুপুরে ফতুল্লা থানার ধর্মগঞ্জ চতলামাঠস্থ তার স্বামীর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। নিহত জোসনা ফতুল্লা মডেল থানার বক্তাবলীর মৃত হাবিবুর রহমান হাবিবের মেয়ে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত জোসনার স্বামী ইলিয়াসকে (৫০) আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের স্বজনদের দাবি পরকীয়া সম্পর্কের জের ধরে জোসনার স্বামী পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ ঘরের ভেতরে ফেলে রেখেছিল। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত জানান, গৃহবধূ জোসনার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইলিয়াসকে থানায় নিয়ে আসা হয়েছে।
