দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ সুস্থির রঞ্জন তালুকদার (৭৩) শনিবার ভোরে ময়মনসিংহের সায়েম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সুসঙ্গ সরকারি কলেজ মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর মেয়র মো. আলাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
