বরিশালে ৭৫-এর শহিদ জননী সাহান আরা বেগমের স্মরণসভা

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৪২

বরিশাল অফিস

বরিশালে ৭৫-এর শহিদ জননী মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াত সাহান আরা বেগমের বড় ছেলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, সিনিয়র আইনজীবী ও সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস প্রমুখ।