বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
করোনার কারণে পান রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বালিয়াকান্দির পানচাষিরা। পানচাষি গণেশ মিত্র বলেন, বিভিন্ন পানের দোকানে প্রতিটি পান পাঁচ টাকায় বিক্রি হলেও আমরা ৮০টি পান বিক্রি করছি মাত্র দুই-পাঁচ টাকায়। আড়তদার উদয় পাল বলেন, পান আমদানি বন্ধ ও রপ্তানি চালু করলে দাম পেত চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন বলেন, বর্তমানে পান রপ্তানি বন্ধ থাকায় চাষিরা লোকসানে পড়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন, করোনার কারণে এখন বিদেশে পান রপ্তানি বন্ধ। ফলে পানচাষিরা কিছুটা আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছেন। আশা করছি দ্রুতই এ সংকট কেটে যাবে।
