লালমোহন পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৪৫

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহন পৌরসভার ২১-২২ অর্থবছরের জন্য ১০৮ কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে পৌর ভবন সম্মেলন কক্ষে পৌর পর্ষদের মাসিক সাধারণ সভায় এ বাজেট পেশ করেন মেয়র এমদাদুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের বাজেটে সরকারি ও বেসরকারি মিলিয়ে হোল্ডিং ট্যাক্স থেকে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ২ কোটি টাকা। এছাড়া জিওবির এডিপি, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ভৌত অবকাঠামো উন্নয়ন, পার্ক ও বিনোদনকেন্দ্র উন্নয়ন, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এবং উপকূলীয় শহর উন্নয়ন ফান্ড থেকে প্রায় ৭০ কোটি টাকার ফান্ড ধরা হয়েছে।