এশিয়ায় বিশ্বকাপ বাছাইয়ে ১২ দেশ

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

কাতার ২০২২ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে ১২টি দেশ চূড়ান্ত হয়েছে আগেই। আনুষ্ঠানিকভাবে এবার সেই তালিকাটি প্রকাশ করেছে এএফসি। এশিয়া  থেকে

গ্রুপ চ্যাম্পিয়ন সিরিয়া, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইরান, জাপান, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া এবং গ্রুপ সেরা পাঁচ রানার্সআপ চীন, ওমান, ইরাক, ভিয়েতনাম, লেবানন রয়েছে। এই ১২ দলকে দুই গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন লিগ, হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দেশ সরাসরি কাতার বিশ্বকাপে খেলবে। দুই গ্রুপের তৃতীয় দুই দল দুটি ম্যাচ খেলবে। এগিয়ে থাকা একটি দল অন্যকোনো মহাদেশের আরেকটি দলের বিপক্ষে দুটি প্লেঅফ ম্যাচ খেলবে। যদি এশিয়ার সেই দেশটি জিতে যায় তাহলে সেই দেশটি ঐ মহাদেশ থেকে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। তাহলে এশিয়া থেকে পাঁচ দেশের সুযোগ মিলতে পারে। যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া খেলছে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। ওমান খেলছে। এক সময়ে সিরিয়া ঢাকায় প্রেসিডেন্ট কাপ ফুটবল খেলেছিল। ইরান, ইরাক, সৌদি আরকেবর ক্লাব ফুটবল দল বাংলাদেশে এসে খেলে গিয়েছিল। তখন বাংলাদেশের ফুটবল দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়া পরিচিত ছিল।

এশিয়ান কাপ হবে ২০২৩ সালে, চীনে। বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ৩৫ দেশের তালিকায় ৩৫ নম্বর হয়ে ঢুকেছে। বাংলাদেশ আরো ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে।

আগামী ১ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসিতে ড্র অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জানতে পারবে তাদের প্রতিপক্ষের নাম। তবে এর আগেই ম্যাচ ডে ঘোষণা করেছে এএফসি।  ২ ও ৭ সেপ্টেম্বর,  ৭ ও ১২ অক্টোবর, ১১ ও ১৬ নভেম্বর, ২৭ জানুয়ারি ২০২২, ১ ফেব্রুয়ারি, ২৪ ও ২৯ মার্চ বাছাইয়ের খেলা হবে। বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ে ই গ্রুপে বাংলাদেশ ৫ দেশের মধ্যে পঞ্চম হয়েছে। ৮ গ্রুপ থেকে সেরা পঞ্চম দল সিহাবে তিনটি দেশ বাছাইয়ে ঢুকেছে। এর মধ্যে মিয়ানমার, ইয়েমেন এবং বাংলাদেশ রয়েছে। উত্তর কোরিয়ার গ্রুপে পঞ্চম দেশ ছিল না। তারা নাম প্রত্যাহার করে নিয়েছিল। পরে শ্রীলঙ্কা চতুর্থ স্থান উঠে আসে এবং শ্রীলঙ্কা ৬ খেলায় ৬টাতে হেরেও এশিয়ান কাপের বাছাইয়ে ঢুকে যায়।