বঙ্গোপসাগরে ট্রলারডুবি ২১ জেলে উদ্ধার নিখোঁজ ৩

আপডেট : ১৯ জুন ২০২১, ২২:১৪

গত শুক্রবার সকাল ৬টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে এফবি বিলকিস নামে একটি ট্রলারডুবির ঘটনায় ২১ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন তিন জেলে। নিখোঁজ তিন জেলে হলেন নোয়াখালীর হাতিয়া সন্দ্বীপের আলমগীর হোসেন (৩৫) ও রিয়াদ (২০) এবং পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের কালাম মিস্ত্রি (৪০)। 

নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার বিকাল ৪টা পর্যন্ত নিখোঁজ জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার।