মোংলা বন্দরে আগত বিদেশি বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা প্রহরী (ওয়াচম্যান) নেওয়া বাধ্যতামূলক নিয়ম থাকলেও তা না মানার অভিযোগ উঠেছে স্থানীয় শিপিং এজেন্টদের বিরুদ্ধে। এতে পণ্য চুরি ও পাচারের আশঙ্খায় হুমকিতে রয়েছে বাণিজ্যিক এ সব জাহাজ। তবে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল বলেন, বন্দরে আসা জাহাজের শিপিং এজেন্টদের ওয়াচম্যান (নিরাপত্তা প্রহরী) দিতে বলা হলেও তারা কথা শোনেন না। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বলেন, তারাও এ বিষয়ে অভিযোগ পেয়েছেন, তবে জাহাজে ওয়াচম্যান বুকিং দিতে যেসব শিপিং এজেন্ট গাফিলতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
