কিশোরগঞ্জ কুলিয়ারচরের আওয়ামী লীগের উপদেষ্টা ও কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ মুছা মিয়া (সিআইপি) (৬৮) গতকাল শনিবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় ছেলে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান এ তথ্য গণমাধ্যমকে জানান। আজ রবিবার দুপুরে কুলিয়ারচর সরকারি কলেজমাঠে জানাজা শেষে তাকে বাবা-মার পাশে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্থানীয় এমপি আলহাজ নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সিআইপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ইয়াসির মিয়া, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াত্ ফেরদৌসী, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র নূরুল মিল্লাত শোক প্রকাশ করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি
