ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

৬ মাস পর পুলিশের মামলা গ্রহণ

আপডেট : ২০ জুন ২০২১, ০০:০২

ফতুল্লায় পূর্বশত্রুতার জের ধরে আক্তার (২১) নামক এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনার ছয় মাস পর মামলা নিল পুলিশ। ২০২০ সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখে ঘটনা ঘটলেও ছয় মাস পর গতকাল শনিবার তা মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ। আহত আক্তার হোসেন ফতুল্লার শিয়াচর বিল্লালের বাড়ির বাড়াটিয়া কালামের পুত্র। মামলার বাদী আক্তার হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে গত বছরের ১৮ ডিসেম্বর ফতুল্লার শিয়াচর শারজাহান রোলিং মিলস রেল লাইনস্থ সম্বু বাড়ির সামনে তাকে একা পেয়ে একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের পুত্র রনি ওরফে ডিব্বা রনি, রনির মা হেনা, বাবা জাহাঙ্গীর ও বড় ভাই জাহিদ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়।