‘বিকল্প সড়ক না থাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজট হচ্ছে’

আপডেট : ২০ জুন ২০২১, ০০:০২

বিকল্প সড়ক না থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটিতে যানজটসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানান সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। গতকাল শনিবার দুপুরে টঙ্গীর চেরাগআলী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলা আর্থিক সংকটে থাকার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে। অতি দ্রুত বিকল্প সড়ক ব্যবস্থা করে মহাসড়কের উন্নয়নের কাজ করতে হবে। পাশাপাশি ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ করার জন্য আহ্বান করব।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, বিআরটি প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।