ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৯

ঠাকুরগাঁও প্রতিনিধি

শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী আউলিয়াপুর ইউনিয়নের পেয়ারিগাঁও গ্রামের মৃত অনন্দ বর্মণের ছেলে পরেশ চন্দ্র বর্মণ(৫০) ও তার সাথে থাকা শহরের ইসলামবাগ এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে জিয়ন(৪৫)।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিদার রহমান জানান, ওই দুই আরোহী মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও থেকে তাদের কর্মস্থল রংপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় ২৯ মাইলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আশিকুর রহমান।