গত ২৮ মার্চ বাড্ডা এলাকায় ধর্ষণের শিকার হয় ৬ বছরের শিশু। চকলেট ও আইসক্রিমের লোভ দেখিয়ে একই এলাকার ইন্টারনেট সংযোগ দোকানের কর্মচারী কালবীর (২৫) শিশুটিকে ধর্ষণ করে। সে সময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন ও শিশুর মা এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে লোকজন কালবীরকে পুলিশে সোপর্দ করে। ধর্ষক বর্তমানে জেলহাজতে রয়েছে।
এদিকে শিশুটির ঢাকা মেডিক্যালে চিকিত্সার পরও যোনিপথে ইনফেকশন রয়ে গেছে। একটি সার্জারিও হয়েছে। তবে এখনো শিশুটি সম্পূর্ণ সুস্থ নয়। চিকিত্সক আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ‘সময়মতো চিকিত্সা না হলে শিশুটি ক্যানসারে আক্রান্ত হতে পারে’। শিশুটির মা জানিয়েছেন, ‘আমি চিকিত্সা করাব কীভাবে! আমার সন্তানকে তিন বেলা খেতেই দিতে পারি না।’ শিশুটির বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেছে। আর মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। তাছাড়া দেড় বছরের আরেক কন্যা ও ছয় বছরের ঐ শিশুকন্যাকে নিয়ে চরম অভাব আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তিনি। এ অবস্থায় শিশুটির মা সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। শিশুটির মায়ের সঙ্গে যোগাযোগ ও তাকে সাহায্য পাঠাতে বিকাশ ও ফোন করতে পারেন—০১৮৭২৯৭৬৬৮৯ এই নম্বরে।
