সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
সাঘাটায় বিয়ের এক সপ্তাহ পড়েই শয়ন ঘর থেকে গত শনিবার চামেলী আক্তার (২০) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাটভরতখালী গ্রামে সুজনের স্ত্রী। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ গাইবান্ধা মর্গে প্রেরণ করেছে। গত ২৫ জানুয়ারি ইসলামী সরা শরিয়ত মোতাবেক বিবাহ হয়। সাঘাটা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
