‘ওল্ফ ওয়ারিয়র’ কূটনৈতিক কৌশলে বিদেশি নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টায় চীন

আপডেট : ২০ জুন ২০২১, ১৪:৪৬

নতুন বিদেশি নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করার অংশ হিসেবে ‘ওল্ফ ওয়ারিয়র’ কূটনীতি দিয়ে যুক্তরাষ্ট্রের চাপে বেইজিংয়ের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা থেকে জি-৭ সদস্য রাষ্ট্রগুলোকে সরিয়ে আনার জন্য কাজ শুরু করেছে চীন।

বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওল্ফ ওয়ারিয়র’ কূটনীতিটি চালু করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই। এটিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইই প্রেসিডেন্ট শি'র দুর্দান্ত কূটনৈতিক দর্শন হিসেবে উল্লেখ করেছেন।

যাইহোক, প্রেসিডেন্ট শি জিনপিং নিজের ক্ষমতাকে আরও সুদৃঢ় করা এবং তার প্রতিপত্তি বৃদ্ধির কৌশল হিসেবে চীনা জনগণের জাতীয়তাবাদ বোধকে শক্তিশালী করেছেন।

নিউজউইকে দেওয়া এক মতামতে জিয়ানলি ইয়াং লিখেছেন যে, গত দুই বছরে শি জিনপিং দাবি করে আসছেন যে চীনা কূটনীতিকরা ‘যুদ্ধের চেতনা’ দেখাক এবং চীন-মার্কিন সম্পর্ক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করুক।

ইত্তেফাক/টিএ