বাবা দিবসে জয়ের গানে মডেল আব্দুল আজিজ

আপডেট : ২০ জুন ২০২১, ১৬:১৯

বাবা দিবস উপলক্ষ্যে আজ (২০ জুন রবিবার) সাউন্ডটেক থেকে প্রকাশ পাচ্ছে জয়ের মৌলিক গানের মিউজিক ভিডিও ‘বাবা আমার বাবা’। গৌতম রায়ের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলি হাসান লিটন। ভিডিওতে বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা আব্দুল আজিজ। আরও আছে শিশুশিল্পী আরিওন।

সংগীতশিল্পী জয় বলেন, ‘আমার বাবা বেঁচে নেই, বাবকে স্মরণ করে এই গানটি করতে পেরে খুব তৃপ্তি পাচ্ছি। আশা করছি গানটি দর্শক শ্রোতাদের ভাল লাগবে। গানের মিউিজিক ভিডিওতে আমার বাবা হয়েছেন আব্দুল আজিজ ভাই, কাজটি করতে তনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। তিনি আমার স্বপ্নের মানুষ স্বপ্নের বাবা। ছোটকাল থেকে তার অভিনয় দেখে বেড়ে উঠেছি, গানের ভিডিও করতে গিয়ে এবার তার সঙ্গে অভিনয়ও করলাম। তিনি আমাকে অবাক করেছেন। যখন কাজটির জন্য আজিজ ভাইকে বাবা হওয়ার প্রস্তাব দিলাম তিনি আনন্দের সঙ্গে রাজি হলেন এবং বললেন কাজটি করবো, কিন্তু এর জন্য আমি কোন পেমেন্ট নিবো না। তিনি একটি টাকাও নেননি। আজকাল শিল্পীদের মধ্যে কাজের প্রতি চরিত্রের প্রতি এমন ভালবাসা বিরল।’

আব্দুল আজিজ বলেন, ‘বাবা শ্বাস্বত বিষয়। বাস্তব জীবনে আমি বাবা, তবে বাবা দিবসের জন্য বাবা হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। জীবনে অনেক অভিনয় করেছি কিন্তু এই কাজটি করে আমি অনেক আনন্দিত।

ইত্তেফাক/বিএএফ