মস্কোতে দ্বিতীয় দিনের মতো রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

আপডেট : ২০ জুন ২০২১, ১৬:৫৯

রাশিয়ার রাজধানী মস্কোয় শনিবার (১৯ জুন) দ্বিতীয় দিনের মতো রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। মস্কোয় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

জানা যায় ১৮ জুন দেশটিতে ৯ হাজার ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ভারতীয় ধরণ ডেল্টার কারণে সংক্রমণ তীব্রভাবে বাড়ছে এবং হাসপাতালগুলো উপড়ে পড়ছে করোনা রোগীতে। এখানে ১ হাজারের বেশী লোকের উপস্থিতিতে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

No description available.

মস্কোর মেয়র সের্গেই সোবায়নিন বলেন, আক্রান্তদের মধ্যে প্রায় ৯০ শতাংশ ভারতীয় ডেল্টা ভ্যারিয়ান্ট। 

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ১৭, ৯০৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৪৬৬ জন। এর মধ্যে মস্কোয় মারা গেছে ৭৬ জন।গত ১৩ মার্চের পর করোনার এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি।

করোনার নতুন ঢেউয়ের তীব্র সংক্রমণের শিকার দেশটির দ্বিতীয় শহর সেন্ট পিটার্সবার্গও। মস্কোর পরেই সেখানে সবচেয়ে বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে। এর ফলে সেখানে ইউরো ২০২০ ম্যাচ শুরুর প্রাক্কালে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এএইচপি