বিশ্ব সঙ্গীত দিবসে আসছে সিম্ফোনি ব্যান্ডের গান ‘ফেসবুকে পাচ্ছিনা’। গানটি আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে ২১শে জুন বিকেল ৩ টা এবং আরটিভি মিউজিক ফেসবুক পেজে দেখা যাবে ২২শে জুন বিকেল ৩ টা থেকে।
‘ফেসবুকে পাচ্ছিনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন কথাসাহিত্যিক ও গীতিকার দেওয়ান শামসুর রকিব। সুর করেছেন মনি জামান এবং কম্পোজিশন করেছে আমাদের সিম্ফনি ব্যান্ড।

মনি জামান বলেন, ২১ জুন ২০২১ বিশ্ব সঙ্গীত দিবসে আরটিভি মিউজিকের ব্যানারে আসছে সিম্ফনি ব্যান্ডের লিরিক্যাল ভিডিও গান ‘ফেসবুকে পাচ্ছিনা’। খুব সুন্দর একটি গান। আশাকরি আপনারা ভালো উপভোগ করবেন।
এছাড়া আরটিভি মিউজিকে আসছে বিশ্ব সঙ্গীত দিবসে গান ‘আঁধার সরিয়ে’। কবির বকুলের কথায়, তানজিনা রুমার কণ্ঠে আরটিভি ইউটিউব চ্যানেলে গানটি আসছে ২১ জুন রাত ৯টায়। এছাড়া ফেইসবুকে দেখা যাবে ২২ জুন রাত ৯টায়।
ইত্তেফাক/বিএএফ
