ডেপুটি স্পিকার ফজলে রাব্বীকে অভিনন্দন
সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনের ৭ বারের মতো নির্বাচিত এমপি এবং দ্বিতীয় বারের মতো একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপিকে তার এলাকাবাসী অভিনন্দন জানিয়েছে। জাতীয় সংসদে নতুন সরকারের প্রথম অধিবেশন শেষে সৌজন্য সাক্ষাত্ করতে শনিবার সকাল ১১টায় নিজ এলাকায় পৌঁছলে সাঘাটা-ফুলছড়িবাসী তাকে ফুলদিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় সাঘাটা উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশার সচেতন মানুষ তাকে অভিনন্দন জানান।
সদরপুরে ওপেন হাউস ডে পালিত
সদরপুর (ফরিদপুর ) সংবাদদাতা ফরিদপুরের সদরপুর থানার উদ্যোগে গতকাল শনিবার জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে কমিউনিটি পুলিশ, জনপ্রতিনিধি সাংবাদিক ও সুধী মহলদের নিয়ে ওপেন হাউস ডে পালিত হয়। সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল গাজী রবিউল ইসলাম। পুলিশি কার্যক্রমের ওপর বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার ফকির, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, চরনাসিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আক্কাছ আলী, সাবেক চেয়ারম্যান মো. শামসুল হক খান, সাংবাদিক আবদুল মজিদ মিয়া প্রমুখ।
তিতাসে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাসে পুলিশিং সেবা সপ্তাহ উপলক্ষে ওপেন হাউজ ডে শনিবার থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়। তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. মহসীন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক মুন্সি মজিবুর রহমান, তিতাস থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঞ্জুর কাদের ভুঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ লালন ও মুকবুল মাহমুদ প্রধান, তিতাস থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব শেখ ফরিদ মুন্সী। বিশিষ্ট ছড়াকার মনির হোসেন মাস্টারের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ প্রমুখ।
মহেশপুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মানবাধিকার সংস্থা আরডিসি’র উদ্যোগে শনিবার সকালে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয় চত্বরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিসি’র নির্বাহী প্রধান আব্দুর রহমান, মানবাধিকার কর্মী রুহুল আমিন, আরডিসি’র প্রোগ্রাম সুপারভাইজার দাউদ হোসেন, অভিভাবক শুকুর আলী, বাবুর আলী শেখ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদ হোসেন, ফাহিমা খাতুন, সুরাইয়া খাতুন, রিপা খাতুন, সম্পা খাতুন, রিতা খাতুন, আব্দুল হালিম চঞ্চল, রুপা খাতুন প্রমুখ।
গফরগাঁওয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘বছরব্যাপী ফল উত্পাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পে’র আওতায় শনিবার দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে হর্টিকালচার সেন্টার, কেওয়াটকালী, ময়মনসিংহের আয়োজনে ও উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দ্বীপক কুমার পাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কৃষি বিভাগের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন হর্টিকালচার সেন্টার, কেওয়াটখালীর উপ-পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র বণিক। উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টার, কেওয়াটখালীর উদ্যান তত্ত্ববিদ কৃষিবিদ মেহেদি হাছান প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ফল গাছ ব্যবস্থাপনার মাধ্যমে উত্পাদন বৃদ্ধির কৌশল বিষয়ে ৬০ জন কৃষক প্রশিক্ষণ নেয়।
আদমদীঘিতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা বগুড়ার আদমদীঘির কদমা হাই স্কুল মাঠে বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্প কমিটির সভাপতি সমাজ সেবক ফেরদৌস হোসেনের পরিচালনায় আহসান হাবীব তুহিনের সহযোগিতায় গরীব ও দুস্থ ১০৮ জন রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা করেন ডাঃ মো. রেজাউল করিম রেজা। যোগ্য রোগীদের অল্প খরচে নওগাঁতে অপারেশন করেন ডাঃ এএইচএম কামাল আহমেদ ফ্যাকো সার্জন।
মতলব উত্তরে হতদরিদ্র সহস্রাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতুরদী হাফিজীয় মাদ্রাসা মাঠে আহসান গ্রুপ ও হাজী ইসহাক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
কামরুল ইসলাম সিআইপির সভাপত্বিতে ও নাউরী আহম্মদিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মেহেদী মাসুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন আহসান গ্রুপ ও হাজী ইসহাক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ ইসফাক আহসান, বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযোদ্ধা মাহমুদ উল্লাহ সরকার, সমাজ সেবক ও ব্যবসায়ী সৈয়দ হোসেন, আলী আহম্মদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. সেলিম মিয়া, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসীন মিয়া মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন নাহিদ, ইউপি সদস্য জহির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
০
