২১ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ৯ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :২ ও ৩। শুভ বার :সোম ও বৃহস্পতিবার। শুভ রত্ন :মুক্তা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যাবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায়ে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুদের দুর্বল ভাববেন না। অসুস্থ বোধ করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শিল্পীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। নিজের মনোভাব যথাযথভাবে ব্যক্ত করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কাজকর্মে উত্সাহ বোধ করতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কাউকে দেওয়া কথা রক্ষা করতে পারবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
