নয়াপাড়া-শিবসমুদ্র সড়ক পাকা হয়নি

আপডেট : ২০ জুন ২০২১, ২১:০৯

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

কালাই উপজেলার নয়াপাড়া-শিবসমুদ্র সড়ক পাকা হয়নি। মাত্র দুই কিলোমিটার কাঁচা সড়ক পাকা না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন আশেপাশের ৯ গ্রামের মানুষ। বিয়ালা-পারকাটা গ্রামের বদিউজ্জামান, মোজাহারসহ একাধিক বাসিন্দা জানান, সড়কটি পাকা না হওয়ায় বর্তমানে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে। মাত্রাই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নূরনবী মণ্ডল বলেন, সড়কের উন্নয়ন কাজের বিষয়টি মন্ত্রণালয়ে রয়েছে। এলজিইডির উপজেলার প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ঐ কাঁচা সড়কটি পাকাকরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুতই সড়কটি পাকাকরণ করা হবে।