নাটোরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২০ জুন ২০২১, ২১:১০

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা সিএনজি মালিক সমিতির ক্যাশিয়ার মানিক সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে শহরের রামাইগাছি এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কের পাশের ঘাসের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।  নিহতের স্ত্রী মনিরা বেগম জানান, গত ৬ জুন দোকানে যাওয়ার পর তার স্বামী মানিককে তিনি ফোন দেন। সে সময় মানিক জানান, তিনি রামাইগাছি এলাকায় একজনের সঙ্গে দেখা করতে গেছেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।