গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২০ জুন ২০২১, ২১:১০

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে গোপালপুর পৌরসভা চত্বরে স্বাস্থ্যবিধি মেনে বাজেট ঘোষণা করা হয়। উন্মুক্ত বাজেট অধিবেশনে পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ২৫ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয় ২৫ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৩৬৬ টাকা।