কমলগঞ্জে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় আটক ৩

আপডেট : ২০ জুন ২০২১, ২১:১০

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে আমতৈল বালুঘাট নামক স্থানে ইউপি সদস্য মাহমুদ আলীকে কুপিয়ে জখম করার ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। শনিবার রাতে উপজেলার বড়চেগ গ্রাম থেকে নাজমুল মিয়া ও রুমন আহমদ এবং মৌলভীবাজার সদর থানার দরগা মহল্লা থেকে মোস্তাকিন মিয়াকে আটক করা হয়। রবিবার সকালে অটকদের মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।