যেকোনো নাটকে নাট্যকারের যে সংলাপ, সেটা যদি কারো আয়ত্তে থাকে তাহলে অভিনয় সহজ হয়ে যায়। সংলাপ মনে করতে গেলে কিন্তু অভিনয় হয় না। অভিনয় করতে গেলে সংলাপ মুখস্থ করতেই হবে। সংলাপই নাটকের প্রাণ। এখনো সংলাপ মুখস্থ ও মহড়ায় আমার আস্থা শতভাগ। আমি তো মনে করি, মহড়ার কোনো বিকল্প নেই। কেউ যদি মহড়া করে এগোয়, তাহলে সে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। আমাদের এখানে এখন মহড়ার কথা শুনলেই তো ঠাট্টা করে। আর সিনেমায় আমি মজা পেতাম না। আমার তো অভ্যাস সংলাপ মুখস্থ করা। কিন্তু ওখানে মুখস্থ করতে দিতো না। একজন সংলাপ বলে, সেটা শুনে শুনে আমাকে বলতে হয়। আমি আনন্দ পেতাম না।
