ফটো ক্যাপশন

আপডেট : ২০ জুন ২০২১, ২১:৩১

সাতক্ষীরার শ্যামনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৭তম শাখার কার্যক্রম গতকাল ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ সময় ব্যাংকের পরিচালক আবদুল মালেক মোল্লা উপস্থিত ছিলেন

০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি নাটোরের বাগাতিপাড়ার কৃষি ক্লাস্টার ১০ টাকার হিসাবধারী প্রান্তিক কৃষকদের মাঝে ভার্চুয়ালি উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের ডিজিএম গাজী মো. মাহফুজুল ইসলাম ও উজ্জ্বল কুমার দাস এতে অংশ নেন